• Breaking News

    জি কম্পিউটার ট্রেনিং সেন্টার সাফল্যের ১৫ বছর পূর্তি উপলক্ষে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের ফ্রি কম্পিউটার কোর্স (ডিপ্লোমা-ইন-কম্পিউটার সাইন্স (০৬ মাস)করানো হবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই ২০2৩ সারে এস.এস.সি পাশ হতে হবে এবং জিপিএ-৫ পেতে হবে। তবে হতদরিদ্রদের ক্ষেত্রে জিপিএ-৪.৮০ গ্রহণ করা হবে। যোগাযোগ: জি কম্পিউটার ট্রেনিং সেন্টার, সুপার মার্কেট (পশ্চিম পাশের গলি-২য় তলা), গৌরনদী বাসস্ট্যান্ড, বরিশাল। মোবা: ০১৭১৯১৩৭২৪৯, ০১৯১১৬৭৬৬৫৩.

    কম্পিউটার শিখুন দক্ষতা বাড়িয়ে তুলুন

    মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

    শর্টকাট ভাইরাস থেকে খুব সহজেই স্থায়ী মুক্তি পেতে চাইলে যা কিছু করবেন আপনি


    শর্টকাট ভাইরাস থেকে খুব সহজেই স্থায়ী মুক্তি পেতে চাইলে যা কিছু করবেন আপনি

    প্রযুক্তি ডেস্ক: হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
    CMD ব্যবহার করে
    ১. ওপেন CMD (Command Prompt – DOS)
    ২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
    attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
    এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
    ৩. এন্টার বাটন চাপুন
    ৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।
    .bat ব্যবহার করে
    Bat
    ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
    ১. নোটপ্যাড ওপেন করুন।
    ২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
    @echo off
    attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
    attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
    attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
    @echo complete.

    ৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
    ৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
    ৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
    ৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
    এছাড়া নিচের কৌশলও নিতে পারেন
    আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
    ১. RUN এ যান।
    ২. wscript.exe লিখে ENTER চাপুন।
    ৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
    আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
    ১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
    ২. PROCESS ট্যাবে যান।
    ৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
    ৪. End Process এ ক্লিক করুন।
    ৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
    ৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
    ৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
    ৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
    ৯. এখন RUN এ যান।
    ১০. wscript.exe লিখে ENTER চাপুন।
    ১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
    ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel